মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

এক সেগুনে ‘উজ্জ্বল’ হতে পারে উত্তরা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনকে ঘিরে ঢাকা-১৮ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাবেক ভিপি ও একসময়ের আলোচিত ছাত্রনেতা সেগুন নগর বিএনপির গত তিন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাস্তবভিত্তিক বক্তব্য এবং সমালোচনামূলক ভঙ্গিতে তিনি নেতাকর্মীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

উত্তরা ও আশপাশের এলাকায় ছাত্রদল ও বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। পরে বিমানবন্দর থানা বিএনপির সভাপতি থেকে শুরু করে নগর বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে শিক্ষিত, ভদ্র ও ক্লিন ইমেজধারী নেতা হিসেবে সেগুনের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

রাজনীতির বাইরে সেগুন একজন সফল ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরার ১নং মডেল ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েও জয়ী হতে না পারা এবং একাধিক হামলার শিকার হওয়া তার রাজনৈতিক ক্যারিয়ারের আলোচিত অধ্যায়। স্থানীয় নেতাদের দাবি, সেগুনের নেতৃত্বে ভিআইপি ভোটারদের ভোটকেন্দ্রে আসা সম্ভব হয়েছে, যা ভবিষ্যৎ নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা।

ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলে বৃহত্তর উত্তরার রাজনৈতিক চিত্রে পরিবর্তন আসতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। তবে সমালোচকরা বলছেন, নির্বাচনী লড়াইয়ের চেয়ে সাংগঠনিক শক্তিশালী ভূমিকায় তাকে কাজে লাগাতে পারে বিএনপি।

মনোনয়ন প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, “আমি ব্যক্তিস্তুতির মানুষ নই। যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেন, তবে ঢাকা-১৮ আসনকে দলের সর্বোচ্চ ভোটের আসনে পরিণত করব।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102