বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী” অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত আজ সকাল ও বিকাল দুই দফা অভিযানের মাধ্যমে মিরপুর -১ এর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে | ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

চাঁদাবাজদের উৎপাত বন্ধে চট্টগ্রামের ডিসিকে চিঠি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের বাল্কহেড ড্রেজার জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। 

এ চাঁদাবাজি বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন রাঙ্গুনিয়ার পোমরা মৌজার কর্ণফুলী নদীর বালু অপসারণের কার্যাদেশ পাওয়া আহমদ মোস্তফা। রোববার জেলা প্রশাসন কার্যালয়ে এ চিঠি দেওয়া হয়।

আহমদ মোস্তফা চিঠিতে জানান, গত ৩ জুলাই কর্ণফুলী নদীর পানি স্বাভাবিক রাখার স্বার্থে নদী থেকে বালু বা মাটি অপসারণের কার্যাদেশ পেয়েছেন তিনি। এরপর থেকে রাঙ্গুনিয়ার পোমরা মৌজার কর্ণফুলী নদী এলাকা থেকে বালু ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করছিলেন।

সম্প্রতি কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া থেকে বালু উত্তোলন করে যাতায়াতের সময় বিভিন্ন পয়েন্টে সশস্ত্র সন্ত্রাসীরা বাল্কহেড ড্রেজারের মাঝিদের কাছে নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের মারধর করে মোবাইল ও নৌকার বিভিন্ন সরঞ্জাম কেড়ে নেয়। এছাড়া বাল্কহেড ড্রেজারগুলো ডুবিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা।

বর্তমানে সন্ত্রাসীদের উৎপাতে নদী থেকে বালু অপসারণ কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বালু অপসারণে জড়িত মালিক ও শ্রমিকরা  নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কর্ণফুলী নদী ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে নৌ-পুলিশ ও কোস্টগার্ড নিয়োজিত করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন আহমদ মোস্তফা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102