মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

তাকে বুকে লালন করি: ইধিকা পাল

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে বাংলাদেশে প্রথম অভিষেক হয় তার। বিপরীতে ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এরপর কলকাতায় ইধিকা অভিনীত ‘খাদান’ মুক্তি পায়। এ সিনেমা দিয়েও কলকাতার সিনেপ্রেমী দর্শকের মন জয় করে নেন তিনি।

এতে তার বিপরীতে ছিলেন দেব। পরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাটি। এ সিনেমাটি ব্যবসা সফল হয়। অর্থাৎ ইধিকা অভিনীত তিনটি সিনেমা ‘প্রিয়তমা’, ‘খাদান’ ও ‘বরবাদ’ ব্যবসা সফল।

তবে ইধিকা অনুপ্রাণিত হয়েছেন ভারতীয় লেডি সুপারস্টার শ্রীদেবী থেকে।

যা নিয়ে তিনি বলেন, ‘ভারতের সিনেমার এক কিংবদন্তির নাম শ্রীদেবী। কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। জন্মদিনে তারই প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তিনি সবসময় আমার মনে মননে আছেন। কারণ তিনিই আমার অভিনয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

জানি তার মতো হওয়া কোনোদিনও সম্ভব নয়, কারণ তিনি অদ্বিতীয়া। তারপরও তাকে বুকে লালন করে, ধারণ করে এগিয়ে চলাটাও আমার জন্য অনেক প্রশান্তির।

তিনি মহান, অনেক বড় একজন তারকা। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি কোনো সিনেমায় তার সঙ্গে একটি দৃশ্যের যদি অভিনয় করার সুযোগ পেতাম—সেটাই হতো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার প্রিয় এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102