সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

কালচারাল ফ্যাসিস্টদের উত্তরা শুটিং করতে দিবে না ছাত্র-জনতা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

১৫ আগস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শোকগাথা’ লিখে বিতর্কিত অবস্থান নেওয়ায় দেশের একাধিক তারকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র-জনতা। তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদকে সাংস্কৃতিকভাবে পুনর্বাসনের অভিযোগ আনা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত প্রতীকী জুতাপেটা কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা নায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শমী কায়সার, মেহের আফরোজ শাওনসহ বহু শিল্পীর ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানায়। তালিকায় আরও ছিলেন সাংবাদিক, লেখক, শিক্ষক, ক্রিকেটার সাকিব আল হাসান ও সংগীতশিল্পী রাহুল আনন্দসহ বিভিন্ন পেশার কয়েকজন পরিচিত মুখ।

জুলাই বিপ্লব-সমর্থিত সংগঠনগুলোও বিষয়টিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ ঘোষণা দিয়েছে, যারা ১৫ আগস্ট শোকপোস্ট বা বার্তা দিয়েছেন, তারা উত্তরায় অবাঞ্ছিত। ছাত্র-জনতা ও বিপ্লবপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে, এসব তারকাকে সেখানে শুটিং করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় দেশের টিভি নাটকের বড় অংশের শুটিং হয়। তবে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ বিরুদ্ধে নতুন এই অবাঞ্ছিত ঘোষণায় ওই এলাকার শুটিং কার্যক্রম আবারও অনিশ্চয়তায় পড়ল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102