মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

নির্বাচন সঠিক সময়েই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে বললেন, “প্রধান উপদেষ্টা যে মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না। যথা সময়েই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ প্রতিরোধ করতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।”

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো-ওটা শোনার আমাদের দরকার নেই।’

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।”

উল্লেখ্য, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনকালে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102