মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

জমি নিয়ে বিরোধে পেট্রল ঢেলে নারীকে পুড়িয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জরিনা বেগম (৫৩) নামের এক নারীকে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এক মাস ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে নিহতের মরদেহ নিজবাড়িতে দাফন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।নিহত উপজেলার হবদেশ এলাকার মজিবুর রহমানের স্ত্রী।পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসের ৬ জুলাই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহতের স্বামী মজিবুর রহমানের ছোট ভাই দুলাল মিয়াদের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়। পরে ওই দিন রাতে অভিযুক্ত দুলাল মিয়ার নেতৃত্বে কয়েকজন মিলে মজিবুর রহমানের স্ত্রী জরিনা বেগমের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই খানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী মজিবুর রহমান বাদী হয়ে গত ৭ জুলাই জামালপুর সদর থানা মামলা দায়ের করেন।জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘এ ঘটনায় দুই জন আসামি গ্রেপ্তার হয়েছিলেন। তারা এখন আদালত থেকে জামিনে আছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102