মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল আজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্যের কামনা করা হবে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানান।তিনি জানান, ১৫ আগস্ট, শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১১টায় কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।তিনি জানান, জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান জানানো হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দেশব্যাপী আয়োজিত এসব মাহফিলে অংশগ্রহণেরও অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102