শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস ৫৩ নং ওয়ার্ডের সড়কে নেমপ্লেট স্থাপনের উদ্যোগ চান মিয়া ব্যাপারীর ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১

প্রবাসী ভোটার নিবন্ধন উদ্বোধন; সিইসি আন্তর্জাতিক সফরে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার (২৮ আগস্ট) টরন্টো ও অটোয়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সরকারি আদেশ অনুযায়ী, সিইসি ২৬ আগস্ট বা তার কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে ঢাকা থেকে কানাডার উদ্দেশে যাত্রা করবেন। সফরসঙ্গী হিসেবে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার।

উদ্বোধনের পর প্রবাসী ভোটারদের সঙ্গে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে, যেখানে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, সংশ্লিষ্ট সুবিধা এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রশ্নোত্তর পর্ব থাকবে। এতে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের ব্যাখ্যা দেওয়া হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এই উদ্যোগকে প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি এটি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে সিইসি ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন। এই সময়ে অতিরিক্ত সব ব্যয় তিনি নিজে বহন করবেন। ৮ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102