মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ভয়াবহ বিপদ!

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েকদিনে সারাদেশেই প্রবল বর্ষণ এবং নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি তাপমাত্রা সামান্য কমতে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ১৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে বড় ধরনের বর্ষাকালীন বন্যা দেখা দিতে পারে। এতে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০–৩০টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ সময় নদ-নদীর পানি বৃদ্ধির গতি অব্যাহত থাকলে অনেক এলাকায় বড় ধরনের প্লাবন দেখা দিতে পারে, যা স্বাভাবিক বন্যাকে ভয়াবহ দুর্যোগে রূপ দিতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102