রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

জাতীয়করণে শিক্ষকদের আলটিমেটাম, ১৫ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা। আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষকপ্রতিনিধিরা।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী জানান, তাদের দাবি যৌক্তিক। যা আদায়ে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা।

এ সময় ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুশিয়ারি দেন তিনি।

এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তোপখানা রোড অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন কয়েক হাজার এমপিওভুক্ত শিক্ষক। এ সমাবেশের কারণে সচিবালয়ের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর তোপখানা রোডের কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে কয়েক হাজার শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দেন। তাদেরকে সড়ক ছেড়ে ফুটপাতে অবস্থান নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এ বিষয়ে বক্তব্য জানতে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজির বক্তব্য জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102