মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে শুক্রবারে দেশজুড়ে দোয়া

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আগামী শুক্রবার (১৫ আগস্ট) উদযাপিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলীয় কার্যালয় ও মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

দলীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, সারাদেশের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগীয়, জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও একই সময়সূচিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, মসজিদ ছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা কর্মসূচির আয়োজন থাকবে।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এই আয়োজন দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ঐক্য ও প্রার্থনার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102