শনিবার, ০২ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

আদালতে অক্ষয়-আরশাদের ঝগড়া, ঢুকে পড়ল ছাগল!

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’র তৃতীয় কিস্তিতে আবারও ফিরছেন তারকা জুটি অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। প্রথম দুই পর্বে তাদের কর্মকাণ্ড দেখে হেসে লুটিয়েই পড়েছিল দর্শকরা। এবারও হয়তো ঘটতে যাচ্ছে এমন কিছুই! কারণ, এবারের গল্পে অক্ষয় ও আরশাদ ওয়ারসির ক্যাচাল গড়ায় আদালত পর্যন্ত; কোর্টরুমে চলবে দুই তারকার তুমুল বাকবিতণ্ডা। 

মঙ্গলবার সকালে প্রকাশ হলো বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’র তৃতীয় কিস্তির প্রথম ঝলক। টিজার প্রকাশের পরই দর্শকদের মাঝে পড়ে গেছে হাসির রোল! স্পষ্ট বোঝা যাচ্ছে, এবারের গল্পের কেন্দ্রবিন্দু ‘জলি ভার্সেস জলি’। আদালতে মুখোমুখি লড়াইয়ে নামছেন দুই জলি। যেখানে জলি মিশ্র চরিত্রে অক্ষয় কুমার এবং জলি ত্যাগী চরিত্রে আছেন আরশাদ ওয়ারসি।

এই আইনযুদ্ধের সাক্ষী থাকবেন বিচারক ত্রিপাঠীর ভূমিকায় সৌরভ শুক্লা। টিজারে দেখা যায়, আদালতে দুই জলির তুমুল বাকবিতণ্ডা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিচারক। এর মধ্যেই হঠাৎ কোর্টরুমে ঢুকে পড়ে এক ছাগল, যা মুহূর্তেই হাসির আমেজ আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে ‘জলি এলএলবি থ্রি’ যে দর্শকদের জন্য জমজমাট এক কমেডি কোর্টরুম ড্রামা নিয়ে আসছে, তা বলাই যাচ্ছে।

উল্লেখ্য, এই সিনেমায় অভিনেতা খরাজ মুখার্জি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। টিজারের পাশাপাশি রিলিজের দিনক্ষণও জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি ৩’।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102