রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ-মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক সই

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার সকালে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে তাদের উপস্থিতিতেই দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়।

পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে—

  • প্রতিরক্ষা সহযোগিতা

  • বাণিজ্যিক লেনদেন উন্নয়ন

  • তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ

  • এলএনজি অবকাঠামো উন্নয়ন

  • পেট্রোলিয়াম পণ্য সরবরাহ

এছাড়া তিনটি নোট অব এক্সচেঞ্জের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে—

  • উচ্চশিক্ষায় সহযোগিতা

  • কূটনীতিকদের প্রশিক্ষণ বিনিময়

  • হালাল ইকোসিস্টেম উন্নয়ন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছান। এই সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক, জ্বালানি ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102