মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

গাজায় মৃত্যু ৬১ হাজার ছাড়াল; অনাহারে মৃত্যু ১০১ শিশু

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৯৯ জন, আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ ও সড়ক থেকে ৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন ৩৬২ জন। ইসরায়েলি অবরোধ ও চলমান হামলার কারণে বহু মরদেহ এখনও উদ্ধার সম্ভব হয়নি। মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি হামলায় গত একদিনে নিহত হয়েছেন আরও ২৯ জন, আহত ১২৭ জন। এ ধরনের ঘটনায় চলতি বছরের ২৭ মে থেকে প্রাণ গেছে ১,৮০৭ জনের, আহত হয়েছেন ১৩,০২১ জনেরও বেশি।

ক্ষুধা ও পুষ্টিহীনতায় গাজার মানুষের মৃত্যু বেড়েই চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন ৫ জন, যার মধ্যে একজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা ২২২ জন, এর মধ্যে ১০১ শিশু।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) বিচারের মুখোমুখি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102