সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে প্রবন্ধ পাঠানোর নির্দেশ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গণ-অভ্যুত্থানে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ইমেইলে এই প্রবন্ধ পাঠাতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব আঞ্চলিক পরিচালক এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৭ আগস্টের চিঠির নির্দেশনা অনুসরণ করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুলাই বিপ্লব ২০২৪ এ শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে হার্ডকপি আগামী ২০ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পারফর্মেন্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব বদরুল হাসান লিটনের ঠিকানায় পাঠাতে হবে।

সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে (apa@moedu.gov.bd)–এ পাঠানোর পাশাপাশি ad-admin@dshe.gov.bd ই-মেইলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, লেখার সঙ্গে প্রমাণ হিসেবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। ই-মেইলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

এতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সাথে সংশ্লিষ্ট কমিটির সভাপতি এই তিনজনের যৌথ স্বাক্ষরসহ প্রত্যায়নপত্র পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102