রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল অধিদপ্তর দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ৭ হাজার মেগাওয়াট অর্জন সম্ভব : বিইআরসি গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি!

ঝুঁকির মুখে এনভিডিয়ার এইচ২০ চিপ প্রযুক্তি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চীনের কর্তৃপক্ষ এনভিডিয়ার তৈরি এইচ২০ চিপ নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির সঙ্গে যুক্ত উইচ্যাট অ্যাকাউন্ট ইউইউয়ান তানতিয়ান গত রোববার একটি নিবন্ধে দাবি করেছে, এই চিপগুলো প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়, পরিবেশবান্ধব নয় এবং নিরাপদও নয়। তারা আরও বলেছে, চীনা ভোক্তাদের এসব চিপ কেনা থেকে বিরত থাকার অধিকার রয়েছে।

গত ৩১ জুলাই চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা এনভিডিয়ার কাছে ‘ব্যাকডোর’ সংক্রান্ত নিরাপত্তা প্রশ্ন করে। এনভিডিয়া জবাবে জানিয়েছে, তাদের পণ্যে দূর থেকে প্রবেশ বা নিয়ন্ত্রণের সুযোগদানের কোনো ‘ব্যাকডোর’ নেই। তবে ইউইউয়ান তানতিয়ান দাবি করেছে, হার্ডওয়্যার ‘ব্যাকডোর’ দিয়ে চিপগুলো দূর থেকে বন্ধ করে দেওয়া সম্ভব।

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ২০২৩ সালের শেষে চীনা বাজারের জন্য এনভিডিয়া এইচ২০ চিপ তৈরি শুরু করে। রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি এই মাসের শুরুতে এনভিডিয়াকে সতর্ক করে বলেছে, তারা ‘বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রমাণ’ উপস্থাপন করে বাজারে আস্থা ফিরিয়ে আনতে হবে।

এনভিডিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102