মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ফেল থেকে পাস ৪ হাজার; ফল বদল ১৫ হাজার শিক্ষার্থীর

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এসএসসি ও সমমানের খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৩ হাজার ৯২৫ শিক্ষার্থী। এর মধ্যে সাতজন সরাসরি জিপিএ-৫ পেয়েছে। পুনঃনিরীক্ষণে আরও ১ হাজার ৪৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে। সব মিলিয়ে ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে ১৫ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর ক্ষেত্রে—যা গত বছরের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেশি।

বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ফেল থেকে পাসের সংখ্যায় শীর্ষে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড (২,৬৫৪ জন)। এরপর মাদ্রাসা বোর্ডে ৯৯১ জন, ঢাকা বোর্ডে ২৯৩ জন এবং অন্যান্য বোর্ডে বাকিরা। নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় শীর্ষে ঢাকা বোর্ড (২৮৬ জন), এরপর যশোর বোর্ড (২৭১ জন)।

শিক্ষার্থী-অভিভাবকরা ফল পরিবর্তনের এ উচ্চ হারকে খাতা মূল্যায়নের গাফিলতি ও তাড়াহুড়োর ফল বলে মনে করছেন। বোর্ড কর্মকর্তারা স্বীকার করেছেন, মাত্র ১০–১২ দিনে একজন পরীক্ষককে ৫০০–৬০০ খাতা মূল্যায়নের চাপ থাকে, যা ভুলের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার নির্ভুলতা নিশ্চিত না হলে শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। তারা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, সময় বাড়ানো এবং কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102