বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

ঝুঁকির মাঝেই উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে হাজারো মানুষ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত বেতকা ও রাখালগাছি চরাঞ্চলের ১০টি গ্রামের সহস্রাধিক পরিবার প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা নদী পারাপার করছে। একমাত্র যোগাযোগ মাধ্যম ইঞ্জিনচালিত নৌকা হওয়ায় বর্ষাকালে প্রায় ৩০ কিলোমিটার ও শুষ্ক মৌসুমে ২০ কিলোমিটার নৌপথ অতিক্রম করতে হয় স্থানীয়দের।

প্রতিদিন উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড় থেকে বেতকা ও রাখালগাছি ঘাটে ১২টি বড় ট্রলারে ২–৩ হাজার যাত্রী ও পণ্য পারাপার হয়। অতিরিক্ত যাত্রী বহন, বসার জায়গার অভাব ও ঝড়-বৃষ্টির সময় নৌযাত্রা বিপজ্জনক হয়ে ওঠে। জরুরি চিকিৎসা কিংবা সন্তান প্রসবের সময়ও নদী পারাপারের ওপর নির্ভর করতে হয় স্থানীয়দের।

স্থানীয়রা জানান, অন্তর মোড় থেকে ঘাট পর্যন্ত রাস্তাঘাটের বেহাল দশা ও যাত্রীছাউনির অভাব যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। ইজারাদাররা যাত্রীসুবিধা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, অন্তার মোড়–বেতকা নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। রাখালগাছি হয়ে পাবনার ঢালারচর রেলস্টেশনে সংযোগ থাকায় এ রুটটি গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, অন্তার মোড় থেকে বেতকা পর্যন্ত সেতু হলে রাজবাড়ী–পাবনা অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102