রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ৭ হাজার মেগাওয়াট অর্জন সম্ভব : বিইআরসি গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ চুক্তির সম্ভাবনা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আগামী ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সরকারি সফরে যাচ্ছেন। সফরে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান জানান, সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগসহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে নতুন বাংলাদেশি কর্মী ও পেশাদার নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান সদস্যদের ভূমিকা জোরদার, এবং বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার ও আরসিইপি অ্যাগ্রিমেন্টে যোগদানের আবেদন আলোচনায় আসবে।

সফরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবে। ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এদিন রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ, ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করবে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই সফর দুই দেশের সম্পর্ককে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102