রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিনের কৃতজ্ঞতা প্রকাশ ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী

লিগামেন্ট ছিঁড়ে গুরুতর আহত আফরান নিশো

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল আফরান নিশোকে। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা না গেলেও সম্প্রতি ঘোষণা আসে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এর মধ্যেই জানা গেল, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফলে আপাতত তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন।

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নেন নিশো। সেখানে এক শিক্ষার্থী ‘সুড়ঙ্গ ২’ নিয়ে প্রশ্ন করলে নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ করেন তিনি।

নিশোর ভাষায়— ‘সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী (রায়হান) জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

তিনি আরও যোগ করেন— এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।

এদিকে আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102