সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

ফেল থেকে পাস ৯৯১, দাখিলে জিপিএ-৫ পেল ১৩৯

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলতি বছরের দাখিল পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, খাতা চ্যালেঞ্জ করা ১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৯ জন। এছাড়া প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে খাতা চ্যালেঞ্জ করে পাস করেছেন ৯৯১ জন শিক্ষার্থী।

মাদরাসা বোর্ড সূত্র জানায়, গত ১১ জুলাই থেকে দাখিলের পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়, যা চলে ১৭ জুলাই পর্যন্ত।

এবার মাদরাসা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন প্রায় ৬০ হাজার শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102