সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’ ৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিসর পরিচ্ছন্ন দেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও কিছুই করার মুরোদ নেই’—স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

‘তথ্য প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে’

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও দেশব্যাপী সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মাগুরা সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মাগুরার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ, মোহনা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি এইচ এন কামরুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান, গণকণ্ঠের জেলা প্রতিনিধি এম ফেরদৌস রেজা, বাসসের জেলা প্রতিনিধি আব্দুল আজিজসহ অন্যান্যরা।

এ সময় সাংবাদিক আবু বাসার আখন্দ বলেন, দেশে তথ্য প্রকাশের স্বাধীনতা দিন দিন সংকুচিত হয়ে পড়েছে, যা অত্যন্ত হতাশাজনক। গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ যে অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল, তা আজও পূরণ হয়নি। সংবাদমাধ্যমে ভয়ভীতি, চাপ ও তথাকথিত ‘মব’ সংস্কৃতি বন্ধ না হলে এই অবস্থা আরও নাজুক হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102