বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

জননিরাপত্তায় এক বছরের যুগান্তকারী সাফল্য

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং পেশাদারিত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গত এক বছরে ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে, উৎসব ও জনজীবনে ফিরেছে স্বস্তি।

পুলিশ সংস্কার ও আধুনিকায়ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত স্বাধীন জাতীয় পুলিশ কমিশন, পুলিশ অ্যাক্ট-১৮৬১ ও পিআরবি সংশোধন, বিশেষায়িত ইউনিটের বিধি হালনাগাদ, যুগোপযোগী নতুন আইন প্রণয়ন, ৯৯৯ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, এপিবিএন ও অন্যান্য ইউনিটের আধুনিক প্রশিক্ষণ ও লজিস্টিক উন্নয়নের মাধ্যমে পুলিশি দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। অনলাইন জিডি সেবা চালু হওয়ায় জনগণের পুলিশি সেবা প্রাপ্তি সহজ হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদার
বিজিবি নিয়োগ কাঠামো সংস্কার, সীমান্তে স্ট্রং পয়েন্ট বিওপি স্থাপন, ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা সংযোজন, অপ্রাণঘাতী অস্ত্র সরবরাহ এবং দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছে।

অন্যান্য বাহিনীর উন্নয়ন উদ্যোগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীতিমালা সংস্কার ও অবকাঠামো উন্নয়ন, কোস্ট গার্ডে নতুন পদ সৃষ্টি, রেসকিউ বোট পরিচালনা এবং জরুরি সেবা চালুর পদক্ষেপ চলছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের আইন, নাম ও কাঠামো সংস্কারের কাজও অগ্রসর হয়েছে।

ফলাফল
এসব উদ্যোগের ফলে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও দক্ষ, জনবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠেছে। জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত হওয়ায় দেশের আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102