বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রেমিকাকে পিস্তল চালানো শেখানোর ভিডিও ভাইরাল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্র হাতে রেস্টুরেন্টে বসে প্রেমিকাকে নিয়ে ‘আনন্দ—ফুর্তি’ করছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। সেসময় প্রেমিকাকে পিস্তল চালানো শেখাচ্ছিলেন তিনি। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, রেস্টুরেন্টে খাবার সামনে নিয়ে প্রেমিকের সাথে বসা এক নারী পিস্তল হাতে নানাভাবে তাক করছেন আর আশপাশের কয়েকজন যুবক তাকে উৎসাহ দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে প্রেমিকাকে ঘিরে আনন্দে মেতে থাকা যুবকরা ‘আমার ভাবি গ্যাংস্টার’, ‘লেডি কিলার’, ‘ডনের বউ’, ‘ভাবির ভিডিও করি’ এ ধরনের মন্তব্য করে তাকে উৎসাহ দিচ্ছিলো।

ভিডিওতে যাকে দেখা গেছে, তিনি হলেন সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা এবং আজাহার উদ্দিনের ছেলে। তবে একাধিক সূত্র জানিয়েছে, আলিফ উপজেলার ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।

ভিডিওটি বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্যের ঝড় তোলেন। তবে এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “অভিযুক্ত যুবক বর্তমানে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন। ভিডিওটি পুরনো বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102