রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ৭ হাজার মেগাওয়াট অর্জন সম্ভব : বিইআরসি গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা

দ্রুতই চূড়ান্ত হচ্ছে ‘জুলাই সনদ’: আলী রীয়াজ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন রাজনৈতিক সমঝোতার পটভূমিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ প্রকাশ করা সম্ভব হবে। রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ শেষে খসড়াটি এখন চূড়ান্তরূপ পেতে চলেছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, “২৮ জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে। খসড়া নিয়ে দলের মতামত নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে।”

চূড়ান্তকরণের বিষয়ে আলী রীয়াজ আরও জানান, “আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বসবে কমিশন। এরপর দলগুলোর সঙ্গে বাস্তবায়ন ইস্যুতে বৈঠক হবে। আশা করা যায়, দ্রুত চূড়ান্ত সনদ দেয়া যাবে।”

এই সনদ রাজনৈতিক উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। কারণ, দীর্ঘ আন্দোলনের পর এই জুলাই সনদের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার ও নির্বাচনী কাঠামোসহ একাধিক বিষয়ে ঐকমত্যের পথ খোঁজা হচ্ছে।

এর আগে ৫ আগস্ট, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পাঠ করেন ‘জুলাই ঘোষণাপত্র’। এটি ছিল অন্তর্বর্তী রাজনৈতিক রূপরেখার প্রথম আনুষ্ঠানিক প্রস্তাবনা।

চূড়ান্ত সনদটি প্রকাশ হলে সেটিই হবে আন্দোলন-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল, যা অন্তর্বর্তী সময়ের সরকার গঠন, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ নির্বাচনের পথনির্দেশ ঠিক করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102