রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

রোটারি ক্লাব অব ঢাকা প্যারাগনের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

পরিবেশবান্ধব কার্যক্রম যা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজ সকাল ১০ টায় রোটারি ক্লাব অব ঢাকা প্যারাগনের উদ্যোগে উত্তরা ৭নং সেক্টর কল্যাণ সমিতির পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ৭নং সেক্টর কল্যাণ সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম কফিলউদ্দিন আহমেদ।‌ তিনি তার বক্তব্যে বলেন বৃক্ষ হলো প্রকৃতির অমূল্য সম্পদ। এটি আমাদের জীবনধারণে অপরিহার্য। অক্সিজেন সরবরাহ, বায়ুদূষণ হ্রাস, মাটির ক্ষয়রোধ, বৃষ্টিপাত বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষা—সবকিছুতেই বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এ কারণে আজ বিশ্বজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচী চালু করা হয়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। এই কর্মসূচী কেবল একটি দিনের জন্য নয়, বরং একটি চলমান চেতনা হওয়া উচিত। আমাদের প্রত্যেকের দায়িত্ব একটিমাত্র গাছ হলেও রোপণ ও লালন করা।

বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, বিমানবন্দর থানা জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব হাবিবুর রহমান পলাশ, উত্তরা রয়েল ক্লাবের প্রেসিডেন্ট জনাব জহির রায়হান, পূর্বথানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহিদ মাষ্টার, পূর্বথানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব তারেক হাসান প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102