মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা

অসহায়দের মাঝে ৩.৩৫ লাখ টন চাল বণ্টন করেছে সরকার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অন্তর্বর্তী সরকার দেশের চরম দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রায় ৩ লাখ ৩৫ হাজার মেট্রিক টন চাল বিতরণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচির আওতায়, দুস্থ ও অতি দরিদ্রদের জন্য প্রায় ২ লাখ ৩৪ হাজার মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দুর্যোগের ঝুঁকি কমাতে ভূমিকা রেখেছে।

গত দুই ঈদে ১ কোটি ৭৬ লাখ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়, যেখানে প্রতিটি পরিবার পায় ১০ কেজি চাল। একইসঙ্গে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এককালীন ১০ থেকে ৩০ কেজি চাল এবং নগদ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগে নিহত ও আহত পরিবারের জন্য মন্ত্রণালয় ২৯ কোটি টাকার বেশি নগদ অর্থ বিতরণ করেছে।

সরকারি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি অতি দরিদ্রদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য ইজিপিপি কর্মসূচির মাধ্যমে ১৫০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ৫১ জেলার ৩৪০ উপজেলা জুড়ে বাস্তবায়িত হচ্ছে। শীতকালীন সুরক্ষায় ৪১ কোটি টাকারও বেশি বরাদ্দে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ, শিশু ও পশুখাদ্যের জন্য বরাদ্দ সহ নানা উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে। গ্রামাঞ্চলে রাস্তা, নালা, স্যানিটারি ল্যাট্রিন, সোলার লাইট, শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি সরবরাহসহ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সরকারের এই ব্যাপক ত্রাণ ও উন্নয়ন কর্মসূচি দেশের দরিদ্র ও দুর্যোগপীড়িত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জাতির ভ্রূণ উন্নয়নের জন্য শক্ত ভিত্তি গড়ে তুলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102