বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

মহেশখালীতে দেড় কোটি মিটার কারেন্ট জাল জব্দ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল। উদ্ধারকৃত জালের পরিমাণ প্রায় ১ কোটি ৫০ লাখ মিটার, যার বাজারমূল্য প্রায় ১০৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং মহেশখালী থানা পুলিশের যৌথ টিম কুতুবজুম ইউনিয়নের তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযানের সময় অবৈধ কারবারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে, জব্দ করা জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, অবৈধ কারেন্ট জাল দেশের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। তাই মৎস্য আহরণে টেকসইতা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া, স্থানীয় মৎস্যজীবীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ জাল উচ্ছেদের মাধ্যমে উপকূলীয় জীববৈচিত্র্য ও টেকসই মৎস্যচাষে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102