বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এখন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেছেন, “নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় ৫ আগস্ট শেষ হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যার মূল লক্ষ্য নির্বাচন পরিচালনা।

সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। এতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অংশ নেন উপদেষ্টাগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

বৈঠকে আরও একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়— সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার সময় জীবনবাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করা শিক্ষক মেহেরিন চৌধুরীকে সম্মান জানিয়ে তার নামে একটি অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে।

এছাড়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নির্ধারিত বিষয় নিয়েও আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102