বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

দিনাজপুরে ‘সায়েন্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ‘সায়েন্স ফেয়ার ২০২৫’, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেছে ভবিষ্যৎ পৃথিবীর সম্ভাবনার চিত্র।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দিনাজপুর শহরের বটতলা ঘাসিপাড়া মোড়ে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় ছিল প্রযুক্তিপূর্ণ ৪৭টি স্টল, যেখানে অংশগ্রহণ করে প্রায় ২০০ জন শিক্ষার্থী।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা ও সৃজনশীলতাকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজন আগামী প্রজন্মকে গবেষণাভিত্তিক শিক্ষায় উৎসাহিত করবে।”

বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রক্টর ডক্টর শামসুজ্জোহা প্রমুখ।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রাওফাত জাহান, সহকারী শিক্ষক সাদিয়া আফরিন ও সুমিতা ইয়াসমিন চাদনী। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন সোহেল রানা, এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাহাদি হাসান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টলগুলোর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে — স্মার্ট সিটি রোবট, গ্যাস ডিটেক্টর, রেইন সেন্সর হাউজ, ভলকানো মডেল, ওয়াটার পিউরিফায়ার, ওয়ার্কিং জেনারেটর ।

বিজ্ঞান মেলাটি ছিল কেবল প্রদর্শনী নয়, বরং একটি চিন্তাশীল, গবেষণাভিত্তিক এবং আধুনিক প্রযুক্তির পরিচয় বহনকারী প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট উপস্থাপনায় যেভাবে বিজ্ঞানচর্চার নানান দিক তুলে ধরেছে, তা অভিভাবক ও অতিথিদের কাছ থেকে ভূয়সী প্রশংসা অর্জন করে।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ দিনাজপুরে শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102