রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী আছি, আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না – ধর্মমন্ত্রী কায়কোবাদ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডেপুটি স্পীকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু

আইইউবিএটি ছাত্রকে ‘চোর’ বলেই বাসে তুলে গণপিটুনি!

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকার উত্তরা এলাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একজন ছাত্রকে ‘চোর’ অপবাদ দিয়ে বাসে তুলে মারধরের ঘটনা ঘটেছে। আহত ছাত্রের নাম রেজোয়ান হোসেন শাকিল (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার (৬ই আগস্ট) দুপুর ১২টার দিকে আবদুল্লাহপুর এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস শাকিলের গায়ে লাগিয়ে দেয়। তিনি এর প্রতিবাদ করলে বাসের চালক, হেলপার ও স্টাফরা তাঁকে জোরপূর্বক বাসে তুলে মারধর করে। একপর্যায়ে তাঁকে ‘চোর’ বলে অপবাদ দিলে বাসের যাত্রীরাও শাকিলকে মারধর শুরু করেন। পরে তাঁকে রাস্তায় ফেলে রাখা হয়।

আইইউবিএটির ছাত্ররা বিষয়টি পরে জানতে পারলে তাঁরা প্রথমে আসমানী পরিবহনের চারটি বাস আটক করে বিক্ষোভ করেন। পরে তাঁরা আসমানী পরিবহনের বাসগুলো ছেড়ে বিকাশ পরিবহনের তিনটি বাস আটকে রাখেন। এ ছাড়া ঢাকা-আশুলিয়া মহাসড়কে রাত ৮টা পর্যন্ত অবস্থান নেন শিক্ষার্থীরা।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, ছাত্রকে মারধরের অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত বাসটি শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102