রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা

বিমান দুর্ঘটনার পর শিক্ষায় ফিরছে মাইলস্টোন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। দুর্ঘটনার পরপরই ১২ দিনের ছুটি ঘোষণা করা হয় এবং ৪ ও ৫ আগস্ট আয়োজন করা হয় গ্রুপ কাউন্সেলিং ও মানসিক প্রশমন কর্মসূচি।

প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল জানান, শিক্ষার্থীদের মনের জোর ফেরাতে শুরুতেই বিভিন্ন সহায়ক কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাসজুড়ে চলবে ধারাবাহিক মনোসামাজিক কাউন্সেলিং।

অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, “আমরা কাউকে জোর করিনি। অভিভাবকদের মতামতের ভিত্তিতে ধাপে ধাপে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে।” বিশেষ করে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মানসিক চাপ বেশি হওয়ায় তাদের জন্য পৃথক কাউন্সেলিং সেশন চালু করা হয়েছে।

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলোও ধাপে ধাপে চালু করা হবে। পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা করছে ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ দল।

কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, “যারা এখনো মানসিকভাবে প্রস্তুত নয়, তারা চাইলে অন্য শাখায় বা ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবে।” দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চলবে না বলেও তিনি জানান।

সরকার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102