মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত বাংলাদেশি ক্লাব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উজবেকিস্তানের ফুটবলারের চুক্তিকৃত অর্থ পরিশোধ করেনি ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। সেই ফুটবলারের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ফকিরেরপুলকে ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছিল। অভিযোগকৃত ফুটবলারের অর্থ পরিশোধ করায় ফিফা ফকিরেরপুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আজ ফিফা থেকে ফুটবল ফেডারেশন এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছে।

ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, ‘আমাদের দলবদলে এখন আর কোনো বাঁধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফুটবল ফেডারেশন, আমাদের ক্লাব কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানাই সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’

১৪ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। মাত্র এক সপ্তাহ সময় থাকলেও আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে পুর্ণ আশাবাদী ফকিরেরপুল। ‘আমাদের কয়েকজন খেলোয়াড় রয়েছে। আগামী কয়েকদিনে আরো খেলোয়াড় সংগ্রহ করব। বিদেশি খেলোয়াড়ও যোগাযোগ করছি। ফকিরেরপুল মাঠে নামবে এটা বলতে পারি’, বলেন সাধারণ সম্পাদক।

উজবেক ফুটবলারের পাওনা ছিল সর্বসাকুল্যে ২৫ লাখ টাকা। সেই টাকা পরিশোধ করতে গলদঘর্ম হতে হয়েছে ক্লাব কর্তাদের। প্রিমিয়ার লিগে দল পরিচালনা করতে ন্যুনতম ৩-৪ কোটি টাকা প্রয়োজন। সেটা ফকিরেরপুল করতে পারে কিনা সেটা নিয়ে জোর সংশয় রয়েছে ফুটবলাঙ্গনে।

ফকিরেরপুলের নিষেধাজ্ঞা নিয়ে বাফুফে শঙ্কায় ছিল। প্রথমে ৪ আগস্টের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছিল। এরপর আরেক দফা সময় বাড়িয়ে ৮ আগস্ট করে। ফকিরেরপুল নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থ হলে ঢাকা ওয়ান্ডারার্সকে খেলানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। ফকিরেরপুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এখন ওয়ান্ডারার্সের প্রিমিয়ারে খেলার সুযোগ আর থাকছে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102