শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

এশিয়া কাপ ঘিরে টাইগারদের প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপ সামনে রেখে গতকাল বুধবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে টাইগাররা। গতকাল থেকে শুরু হয়ে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম কয়েকদিন নাথান কেলির অধীনে অনুশীলন করবে টাইগাররা। এরপর কিছুদিন বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। এর আগে তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে বিসিবি। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102