সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৭০ বছর পূর্ণ করল কিংবদন্তি চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ মেয়ের সামনেই বাবাকে হত্যা,প্রধান আসামি গ্রেপ্তার শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ‘কয়েক গুণ’ বিদ্যুৎ বিল, হিসাব মিলছে না বহু গ্রাহকের আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খুলনার লবণচরায় র‍্যাবের অভিযান: দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মানিক মিয়া এভিনিউয়ে উত্তাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ মঙ্গলবার শুরু হয়েছে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান।

দুপুরে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সাইমুম শিল্পীগোষ্ঠীর সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর মঞ্চে ওঠে জামায়াত ঘনিষ্ঠ আরও একটি সাংস্কৃতিক সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’।

সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে অংশ নিতে সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ঢাকায় আনা হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ উদ্দেশ্যে সরকারি খরচে একাধিক রেলগাড়িও ভাড়া করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102