রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেতে স্বেচ্ছাসেবকদল নেতা ফের আটক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলমান আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানের অংশ হিসেবে আজ খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবকদল নেতা মাসুদ রানা (৩৫) কে হাতেনাতে আটক করা হয়েছে। পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল ৪ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিটে তাকে ২,৩০,০০০ টাকা চাঁদা এবং ইয়াবাসহ গ্রেপ্তার করে।

রানা গত ৩ আগস্ট রাতে তিন যুবককে অপহরণ করে ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে চাঁদা আদায় করে—এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়।

উল্লেখ্য, মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের বর্তমান সেক্রেটারি এবং এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে সম্প্রতি আবার সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় হন। এলাকাবাসী তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অভিযোগ জানানোর পর এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটককৃত রানাকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের নিরপেক্ষ ও পেশাদার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102