ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে জনগণের সহায়তা চেয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উত্তরা পূর্ব থানাধীন খন্দকার সিএনজি পাম্পের পশ্চিম পাশে, আব্দুল্লাহপুর ফ্লাইওভারের রেলিং সংলগ্ন স্থানে অজ্ঞাত এই পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত ব্যক্তির কোনো পরিচয় বা আত্মীয়-স্বজনের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
মরদেহটির ছবি পুলিশের হেফাজতে রয়েছে। কেউ যদি ছবির মাধ্যমে মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেন অথবা তার বিষয়ে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে চান, তাহলে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি)–এর 01320041789 অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মিল্টন মিয়ার 01917559763 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় উদঘাটন এবং ঘটনার রহস্য খুঁজে বের করতে তৎপর রয়েছে।