মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

৫ আগস্ট মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
এক বছর পর আবারও ফিরে এসেছে ৫ আগস্ট— গণ-অভ্যুত্থান ক্যালেন্ডারের ‘ছত্রিশ জুলাই’। এই দিন বিকেলেই প্রকাশিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। রবিবার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ‘ছত্রিশ জুলাই— গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ-অভ্যুত্থান।ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছিল এই দিনে। বহু শহীদের রক্ত আর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার ঢল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মুখর ছিল দেশবাসী।এবারের ছত্রিশ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে মানিক মিয়া এভিনিউজুড়ে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। বিকেলে ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এতে অংশ নিতে দেশের সর্বস্তরের নাগরিকদের পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এই দিনটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব’— বার্তায় এমন মন্তব্যও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102