বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ ‘ইয়াবা আনোয়ার’ আটক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী ‘ইয়াবা আনোয়ার’ ওরফে আনোয়ার হোসেন আনাকে আটক করেছে পুলিশ।

আজ (শনিবার) দুপুর আনুমানিক পৌঁনে একটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকার ৩ নম্বর রোডের ৩৬নং বাড়ির সামনের রাস্তা থেকে গাড়িভর্তি ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে প্রায় আট হাজার পিস ইয়াবা জব্দ করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আটক আনোয়ার ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সে দক্ষিণখানের কাওলা বাজার সংলগ্ন জামতলা এলাকার রওনক বাবুর বাসার ভাড়াটিয়া। আনোয়ারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়েরকৃত আরো ৬টি মাদক মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

দুপুরে উত্তরা পশ্চিম থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, কক্সবাজার থেকে বড় এই ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে উত্তরা নিয়ে আসা হয়। গোপণ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে গাড়ীসহ (ঢাকা মেট্রো-ব-২৩-৩৩৪১) ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক আনোয়ার স্ত্রী জরিনা বেগমকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ডিসি মো. মহিদুল ইসলাম বলেন, তার সাথে এই ব্যবসায়ী জড়িত আছে তার স্ত্রী জরিনা আক্তার। তার নামেও ৩টি মামলা রয়েছে।

ডিসি জানান, আমাদের কাছে আগ থেকেই গোপণ সংবাদ ছিল নীল রংয়ের প্রোভক্স গাড়িতে ইয়াবা আনা হচ্ছে। আটকের পর গাড়িসহ ড্রাইভারকে থানায় নিয়ে আসা হলে ড্রাইভার আনোয়ারের দেখানো স্থানে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি- আনোয়ার হোসেন আনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আরো ৬টি মামলা রয়েছে। সে ঢাকার ক্যান্টনমেন্ট থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী।

সংবাদ সম্মেলনে এই ইয়াবা কারবারের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102