মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

শেবাচিমের নৈরাজ্যের প্রতিবাদে কাফন মিছিল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সহকারে সদর রোড অবরোধ করেন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে কাফন মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেটে যান। সেখানে হয়রানি বন্ধসহ দাবিসমূহ তুলে ধরে স্লোগান দেন।

আন্দোলনকর্মী মহিউদ্দিন রণি বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ এখানে সাধারণ মানুষ এসে নানান সিন্ডিকেটের কারণে চিকিৎসা বঞ্চিত হন। এখানে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, যন্ত্রপাতি থাকলেও পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখে সিন্ডিকেট। এসবের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যতদিনে হাসপাতালে অব্যবস্থাপনা দূর না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।

আরেক আন্দোলনকর্মী আসিফ বলেন, হাসপাতালটি এখন আর হাসপাতাল নেই। সকল ক্ষেত্রে দুর্নীতি চলছে। সাধারণ মানুষ চিকিৎসা সেবা পান না। সরকারি হাসপাতালে কেন মানুষ চিকিৎসা সেবা পাবে না তা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা।

তিনি বলেন, আমাদের আন্দোলনের সাথে বরিশালবাসী একমত। তারাও আমাদের সমর্থন দিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগে মিছিল সহকারে অবস্থান করলে হাসপাতালের কর্তৃপক্ষ আন্দোলনকর্মীদের সাথে কথা বলেন। তারা আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে সংকটগুলো সমাধানের চেষ্টা করবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102