শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

১৮তলা থেকে পড়ে প্রাণে বেঁচে গেল ৩ বছরের শিশু

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চীনের হাংঝু শহরে অবিশ্বাস্যভাবে ১৮ তলা ভবন থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে তিন বছরের এক শিশু। এই দুর্ঘটনায় শিশুটির প্রাণ বাঁচানোর জন্য একটি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতজ্ঞতাস্বরূপ শিশুটির বাবা গাছটিকে একটি বড় লাল ফুল দিয়ে সম্মান জানান।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ জুলাই চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরে এই ঘটনাটি ঘটে।

শিশুটিকে সাময়িকভাবে দেখভালের জন্য তার দাদা-দাদির কাছে রাখা হয়েছিল। তারা মনে করেছিলেন, শিশু ঘুমাচ্ছে। তাই তারা ঘরের দরজা বন্ধ করে কিছু বাজার করতে বাইরে যান।

কিন্তু ঘুম ভেঙে শিশুটি বাথরুমে গিয়ে সেখানে থাকা টয়লেটে উঠে জানালার কাছে পৌঁছায়। বাথরুমের জানালায় কোনো সুরক্ষাবার না থাকায় সেখান থেকে সে নিচে পড়ে যায়।

অবাক করা বিষয় হলো, শিশুটি পড়ে যাওয়ার সময় একটি গাছ বাধা হয়ে দাঁড়ায় এবং সে প্রাণে বেঁচে যায়।

ভবনের এক বাসিন্দা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ভিডিও ধারণ করে তা ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানান।

শিশুটির বাবা, যিনি ‘ঝু’ নামেই পরিচিত, প্রথমে বিশ্বাসই করতে পারেননি তার ছেলেটি ১৮ তলা থেকে পড়েছে। পরে ভবনের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন।

ঝু জানান, পড়ে যাওয়ার সময় ১৭ তলায় একটি খোলা জানালায় ধাক্কা খেয়ে শিশুর দিক পরিবর্তন হয়, যার ফলে সে সরাসরি গাছের ওপর পড়ে। “না হলে ও সরাসরি কংক্রিটে পড়তো,” বলেন তিনি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ বলে মন্তব্য করেন। তার বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে চাপ লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মাথায় কোনো আঘাত লাগেনি।

চমকপ্রদভাবে, হাসপাতালে শিশু নিজেই চিকিৎসকদের বলেছে, “বাবাকে বলো আমাকে একটা বাম্বলবি (ট্রান্সফর্মারস খেলনা) কিনে দিক।”

শিশুটির প্রাণ বাঁচানো গাছের প্রতি কৃতজ্ঞতা জানাতে ঝু পরে গাছটিকে একটি বড় লাল ফুল দিয়ে সম্মান জানান। চীনে এই ধরনের ফুল সাধারণত শ্রদ্ধা ও উৎসবের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102