সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মাইলস্টোন ট্র্যাজেডি: ছবিসহ নিহতদের নাম-পরিচয় প্রকাশ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩৩ জনের ছবিসহ নাম-পরিচয় প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।

আজ (শনিবার) মাইলস্টোন ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, দূর্ঘটনার সেই স্থানে নিহতদের ছবিসহ নাম-পরিচয় সম্বলিত ব্যানার টানিয়ে রাখা হয়েছে।

ভয়াবহ ওই বিমান বিধ্বস্তে নিহতরা হলেন-

১) ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিত হাসান আরিয়ান, ২) একই শ্রেণিতে পড়ুয়া কাকাতুয়া সেকশনের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান, ৩) স্কাই সেকশনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি, ৪) ওয়াকিয়া ফেরদৌস নিধি, ৫) মেহেনাজ আফরিন হুমায়রা, ৬) মারিয়াম উম্মে আফিয়া, ৭) মাইলস্টোন কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী, ৮) সহকারী শিক্ষিকা মাসুকা বেগম, ৩য় শ্রেণির ক্লাউড সেকশনের শিক্ষার্থী যথাক্রমে- ৯) সায়মা আক্তার, ১০) নুসরাত জাহান আনিকা, ১১) ফাতেমা আক্তার, ১২) সারিয়া আক্তার, ১৩) সাদ সালাহ উদ্দিন, ১৪) বোরহান উদ্দিন বাপ্পী, ১৫) জুনায়েদ হাসান, ১৬) উমায়ের নূর আসফিক, ৮ম শ্রেণির শিক্ষার্থী ১৭) তানভীর আহমেদ, ১৮) সেপিয়া সেকশনের ছাত্রী মাহিয়া তাসনিম মায়া, ১৯) ৭ম শ্রেণির জারিফ ফারহান, ২০) ঐক্য চিং মারমা, ২১) ৭ম শ্রেণির সাহিল ফারাবি আয়ান, ২২) শায়ান ইউসুফ, ২৩) মাহতাব রহমান, ২৪) সামিউল করিম, ২৫) আব্দুল মোসাব্বির মাকিন, ২৬) মো. আফনান ফাইয়াজ, ২৭) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শামীম, ২৮) তাহিয়া আশরাফ নাজিয়া, ২৯) ২য় শ্রেণির আরিয়ান আশরাফ নাফি, অভিভাবক যথাক্রমে ৩০) রজনী ইসলাম, ৩১) আফসানা আক্তার প্রিয়া, ৩২) লামিয়া আক্তার ও মাইলস্টোনের আয়া ৩৩) আয়া মাসুমা বেগম।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর আনুমানিক ১টা ১২ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ যুদ্ধ বিমান মাইলস্টোন ক্যাম্পাসের হায়দার আলী ভবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ ঝরে যায় এসব নিষ্পাপ তাজা প্রাণ

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102