রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

মাইলস্টোনে উদ্ধারকারী দলের সেনা সদস্যদের সম্মাননা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী সেনাসদস্যদের অনন্য সাহসিকতা ও মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে আজ (৩১শে জুলাই) সেনাসদরে এক বিশেষ আয়োজনে সম্মাননা প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

দুর্যোগের ভয়াবহতায় স্তব্ধ গোটা জাতি যখন শোকের ছায়ায় আচ্ছন্ন, তখন সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্যরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধার অভিযানে। বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য কর্মীদের নিরাপদে উদ্ধার করে তারা যে মানবিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সেনাবাহিনীর উচ্চতর নৈতিক মূল্যবোধ ও দায়বদ্ধতারই প্রতিফলন।

উল্লেখ্য, দুর্ঘটনার তাৎক্ষণিক পর থেকেই সেনাবাহিনী উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে সুশৃঙ্খল ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে বহু প্রাণ রক্ষা সম্ভব হয়।

এই সম্মাননা অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি শোকবিহ্বল জাতির পক্ষ থেকে সাহসিকতা ও মানবতার প্রতি কৃতজ্ঞতা জানানোর আন্তরিক প্রকাশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102