রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, জানাল অধিদপ্তর দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ৭ হাজার মেগাওয়াট অর্জন সম্ভব : বিইআরসি গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিজিএমইএ এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এসডিআই, এডাস্ট এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর

পুরোনো ছবি দিয়ে বিভ্রান্তি, ফাঁস করলো বাংলাফ্যাক্ট

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিভ্রান্তি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে শনাক্ত হয়, ২০০৩ সালের মামলার আসামির ছবিকে জুলাই মামলার দাবিতে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার কারণে ১২০ বছর বয়সী এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিসহ তথ্য ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে এই বৃদ্ধ গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০০৩ সালে পারিবারিক বিরোধ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের মামলায় তিনি গ্রেফতার হন।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। গতকাল (৩০) জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বৃদ্ধ ব্যক্তির নাম ইদ্রিস শেখ (১২০)। ২০০৩ সালের একটি হত্যা মামলায় তিনি জেলে অবস্থান করেছেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘২০০৩ সালে পারিবারিক বিরোধ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে গ্রেফতার করেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর।’

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102