সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

বিসিবিতে বড় রদবদল, বদলি হতে পারে নাফিস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা পর্যায়ে রদবদল হতে যাচ্ছে। এক বিভাগ থেকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হতে পারে ইনচার্জ ও ম্যানেজারদের। গুঞ্জন রয়েছে– ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসকে বদলি করা হতে পারে এইচপিতে। আর এইচপির ইনচার্জ জামাল বাবুকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে ক্রিকেট পরিচালনা বিভাগে।

এমন রদবদল দুশ্চিন্তা বাড়িয়েছে বিসিবি কর্মকর্তাদের। বিশেষ করে শাহরিয়ার নাফীসের বিভাগ পরিবর্তনকে ভালোভাবে দেখছেন না অনেকে। কারণ তিনি সাবেক সভাপতি ফারুক আহমেদের খালাতো ভাই। এ কারণে তাকে সরাতে পারে বলে মনে করেন কেউ কেউ।

তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক মাহাবুবুল আনাম। তিনি বলেন, ‘আন্তঃবিভাগে রদবদলের কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে সেটি কাজের সুবিধা বা কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলার জন্যই করা হবে। আমি মনে করি, এখানে ব্যক্তিগত কিছু হবে না।’

এছাড়া আরও দুটি বিভাগে রদবদলের কথা শোনা যাচ্ছে। গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসারকে টুর্নামেন্ট কমিটিতে আর টুর্নামেন্ট কমিটির ইনচার্জ আরিফুল ইসলামকে গেম ডেভেলপমেন্ট বিভাগে রদবদল করা হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, রদবদলের বিষয়টি জানা নেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102