মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জি এম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন।

সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে, পরে আরো তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়।এ ঘটনায় চলতি বছরের ১০ জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102