সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা ‎বটিয়াঘাটায় মোটর চুরির ঘটনার কথাকাটাকাটির জেরে যুবকের ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চান মিয়া বেপারীর বৃক্ষরোপণ কর্মসূচি অসহায়-দরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করলেন চান মিয়া বেপারী

সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই!

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বরেণ্য সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই। আজ (বুধবার) দুপুরে গাজীপুরে হৃদযন্ত্র বন্ধ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর লাশ গাজীপুরের শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বসুন্ধরার বাসাতে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে মানিকগঞ্জ নিজ গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

সাইদুর রহমান রিমন বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধান বিভাগের সিনিয়র রিপোর্টার ছিলেন। গেল দুই বছর আগে বাংলাদেশ প্রতিদিন ছেড়ে তিনি নিজেই পত্রিকা সম্পাদনায় যুক্ত ছিলেন।

কর্মজীবনে বাংলাবাজার পত্রিকা, দৈনিক সংবাদ, মানবজমিনসহ একাধিক পত্র-পত্রিকার অনুসন্ধানী বিভাগে সাংবাদিকতা পেশায় কাজ করেছেন তিনি।

বরেণ্য এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে গণমাধ্যমপাড়ায় শোক নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102