রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

মানবাধিকার অজুহাত, আসল ভয় ইরানের সক্ষমতা: খামেনি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি বলেছেন, “আমেরিকার নেতৃত্বাধীন বলদর্পী শক্তিগুলোর ইরানবিরোধী অবস্থানের প্রকৃত কারণ ধর্ম, জ্ঞান ও কুরআনের আলোকে ইরানিদের ঐক্য।” তিনি বলেন, “পারমাণবিক শক্তি বা মানবাধিকার প্রসঙ্গ কেবল অজুহাতমাত্র।”

১২ দিনের যুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তেহরানের ইমাম খোমেনি (রহ.) হুসেইনিয়ায় আয়োজিত এই স্মরণ সভায় শহীদ পরিবারের সদস্য, বিপ্লবী নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাসহ বহু নাগরিক উপস্থিত ছিলেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, “এই যুদ্ধ ছিল ইসলামী প্রজাতন্ত্রের অটল ইচ্ছা, বিশ্বাস এবং বৈজ্ঞানিক অগ্রগতির জীবন্ত প্রমাণ। ইরানি জাতি ঈমান, জ্ঞান ও ঐক্যের শক্তিতে বিশ্বের সামনে নিজেদের প্রকৃত অবস্থান তুলে ধরেছে।”

তিনি আরও বলেন, “গত ৪৬ বছর ধরে ইরান শত্রুতাপূর্ণ ষড়যন্ত্র, চাপিয়ে দেওয়া যুদ্ধ ও রাজনৈতিক বিদ্রোহের মুখোমুখি হলেও ইসলামী বিপ্লবের ভিত্তি অটুট থেকেছে। শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং আগামীতেও হবে।”

বিপ্লবী নেতা ‘ধর্ম’ ও ‘জ্ঞান’কে ইসলামী প্রজাতন্ত্রের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, “আমাদের যুবসমাজ এই দুই শক্তিকে আঁকড়ে ধরে শত্রুকে বারবার পিছু হটতে বাধ্য করছে। এ ধারাবাহিকতা চলমান থাকবে।”

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, নাহজুল বালাগার খুতবা পাঠ, শহীদদের স্মরণে কবিতা ও মর্সিয়া পরিবেশনের মধ্য দিয়ে ১২ দিনের যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102