বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

তিস্তার পানি নামলেও দুর্ভোগে হাজারো মানুষ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উজানে ভারি বৃষ্টি ও ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের বিস্তীর্ণ চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে ১২ ঘণ্টার ব্যবধানে নদীর পানি বিপদসীমার নিচে নামলেও দুর্ভোগ কমেনি। এখনো পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে নদীতীরবর্তী কয়েক হাজার পরিবার।

বুধবার সকাল ৯টায় হাতীবান্ধার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২.৭০ মিটার, যা বিপদসীমা (৫২.১৫ মিটার) থেকে ৮ সেন্টিমিটার নিচে। অথচ মঙ্গলবার রাত ৯টায় এ পানি ছিল বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে।

হঠাৎ পানিবৃদ্ধির কারণে প্লাবিত হয় পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু চরাঞ্চল। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান, শৈইলমারী, নোহালী, মহিষখোচা, গোবর্ধন, খুনিয়াগাছ, কুলাঘাট ও মোগলহাট ইউনিয়ন।

বাড়িঘর, ফসলি জমি, রাস্তা ও পুকুর ডুবে যাওয়ায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। নৌকা ও বাঁশের ভেলায় চলছে যাতায়াত। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা—আমন ধান ও মৌসুমি ফসল পানিতে তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে।

খুনিয়াগাছের আবু তাহের বলেন, “চারপাশে পানি, কোথাও যাওয়ার উপায় নেই।” মহিষখোচার ইয়াকুব আলী জানান, “রাতে রান্না হয়নি, এখনো কেউ খবর নেয়নি।”

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ভারতের উজানে ভারি বৃষ্টির ফলে হঠাৎ পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করে, তবে বুধবার সকাল থেকে পানি দ্রুত হারে নামছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। দ্রুত বিতরণ শুরু হবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102