বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নায়ক জসীমের মতোই ছেলেরও অকালমৃত্যু

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চিত্রনায়ক জসীমের ছেলে ও রক ব্যান্ড ‘ওইনড’-এর ভোকালিস্ট, বেজিস্ট এবং শব্দ প্রকৌশলী এ কে রাতুল মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে।

Ezoicতিনি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা এলাকায় একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। সঙ্গে সঙ্গে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে স্থানান্তর করা হয়।

লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা জানান, রাতুলকে দ্রুত আইসিইউতে নেয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।

Ezoic

চিত্রনায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী—সবারই সংগীতের প্রতি গভীর টান রয়েছে। তারা সকলে ব্যান্ড সংগীতের সঙ্গে জড়িত।

Ezoic

রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার। রাতুল ও সামী ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের সদস্য। সামী ড্রামার হিসেবে যুক্ত, আর রাতুল ছিলেন ব্যান্ডটির ভোকাল ও বেজ গিটারিস্ট।

উল্লেখ্য, রাতুলের বাবা চিত্রনায়ক জসীম মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান। খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠা এই জনপ্রিয় অভিনেতা মৃত্যুর দুই যুগ পরও দর্শকের মনে অম্লান হয়ে আছেন। রাতুলের মৃত্যু যেন বাবার মতোই সময়ের আগেই থেমে যাওয়া আরেকটি জীবন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102